নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 28-03-2025 11:39:14 pm

 বড় ধরনের যানজট না থাকায় এবারের ঈদযাত্রায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষেরা। উত্তরবঙ্গমুখী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু এবং দক্ষিণবঙ্গে যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কিছুটা ধীর গতি থাকলেও, দীর্ঘ যানজট নেই। সদরঘাট এবং কমলাপুর রেল স্টেশনে ভিড় বাড়লেও সময়মতো চলছে লঞ্চ ও ট্রেন।


শুক্রবার (২৮ মার্চ) খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ দ্বিগুণ হয়েছে। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকায় কোনো যানজট হয়নি। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলছে। এই ১৩ কিলোমিটার রাস্তায় চারলেন নেই। এখানে যানবাহনের গতি ধীর।


পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় সকালে মোটরসাইকেল যাত্রীদের উপচে পড়া ভিড় ছিলো। এছাড়াও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপও বেড়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বিন বলেন, ‘এবারের ঈদযাত্রা এক্সপ্রেসওয়েতে একেবারেই নির্বিঘ্ন। এছাড়া পদ্মা সেতু টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য সাতটি বুথ সচল রাখা হয়েছে। তাই কারও কোনো ভোগান্তি নেই।’


তবে সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তাই নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদরঘাট টার্মিনালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়েছে। বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেছেন, ‘নির্ধারিত সময়ে পন্টুন থেকে লঞ্চ ছাড়ছে। এ ব্যাপারে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।’


অন্যদিকে রেলপথে ২৪ মার্চ থেকে বিশেষ ঈদযাত্রা শুরু হওয়ায়, প্রথমদিকেই অতিরিক্ত ভিড় ছিলো। এখনও কিছুটা ভিড় থাকলেও, সময়মতো ট্রেন যাচ্ছে। টিকেট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪১ মিনিট আগে