ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই

রক্ত সংক্রমণ ও ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী তিন্নি আক্তার। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।


তিন্নির পারিবারিক সূত্রে জানা যায়, তিন্নি আক্তার দীর্ঘ চার মাস যাবত জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের সরণাপন্ন হলে চিকিৎসকরা সে সময় তার হৃদরোগজনিত জটিলতার কথা জানান। কিন্তু আজ সকাল ৭টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হলেও সন্ধার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এবিষয়ে আইন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইয়াসিন পাঠান সৈকত বলেন, এর আগেও একবার পরীক্ষা চলাকালীন সময়ে তিন্নি অসুস্থ হয়ে পড়ে। সেসময়েও তাৎক্ষণিক তাকে হসপিটালে নেয়া হয়। কিন্তু অবস্থা এতোটা গুরুতর বলে সেসময় জানা যায়নি। আজ তার ছোট ভাই দুপুরে তিন্নির জন্য জরুরী ভিত্তিতে রক্ত লাগবে বলে আমাকে জানায়। এরপর সন্ধায় তিন্নি না ফেরার দেশে চলে যান বলে খবর পাই।


তিন্নির পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাঁর চাচাতো ভাই আফজাল হোসেন বলেন‚ ‘ তিন্নি অসুস্থ হলে আমাদের লোকাল চিকিৎসা, কবিরাজি চিকিৎসা এবং নরসিংদী সদরের হসপিটাল থেকেও চিকিৎসা নেয়া হয়। আজ অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ‘আইসিইউ’তে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


আইন বিভাগের বিভাগীয় প্রধান আলী মোরশেদ কাজেম বলেন, অসুস্থতার বিষয়টি বিভাগকে ঐভাবে জানানো হয়নি। তাই এতোদিন আমরাও সেভাবে জানতাম না। তবে এমন হৃদয়বিদারক সংবাদে আমরা শোকাহত এবং মর্মাহত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
আরও খবর