সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2022 02:24:28 am

◾ আন্তর্জাতিক ডেস্ক 


দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে রাশিয়া। সর্বশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দুটি ১১ হাজার কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের যেকোনো স্থানে আঘাত হানতে পারবে ইয়ারস নামের এই ক্ষেপণাস্ত্রগুলো। ইয়ারস আইসিবিএম একসঙ্গে একাধিক পারমাণবিক ওয়ারহেড বা বোমা বহনে সক্ষম। 


মধ্য-রাশিয়ার কালুগা অঞ্চলের কোজেলস্ক ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র দুটি মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি অবকাঠামোটির সাইলো বা অসঞ্চরণশীল লঞ্চারে স্থাপন করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ডিসেম্বর) ক্ষেপণাস্ত্র দুটি লঞ্চারে স্থাপনের কাজ শেষ হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থাপনের দায়িত্ব পালন করেছে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী। 


আইসিবিএমের যে সংস্করণ দুটি মোতায়েন করা হয়েছে, তার দাপ্তরিক নাম আরএস-২৪ (ইয়ারস)। এটি দেশটির আরটি-২পিএম২ টপল-এম ডিজাইন থেকে তৈরি করা হয়েছে। এ ডিজাইনটি সোভিয়েত আমলের ইউআর-১০০এন আইসিবিএমের উন্নততর সংস্করণ। আরএস-২৪ প্রথম পরীক্ষা করা হয় ২০০৭ সালের মে মাসে। এটি অসঞ্চরণশীল বা সঞ্চরণশীল (মোবাইল) উভয় লঞ্চার থেকে ছোড়া যায়। 


সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কোজেলস্ক ক্ষেপণাস্ত্র অবকাঠামোর কমান্ডার আলেক্সি সোকোলভ এক বিবৃতিতে বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের অর্থ হলো, পরিকল্পনা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধ পরিস্থিতির জন্য ব্যবহার করা হবে। মাতৃভূমি শিগগির পারমাণবিক অস্ত্রের আরেকটি নতুন সংস্করণ পেতে যাচ্ছে। এটি আমাদের দেশের যেকোনো কৌশলগত সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা যাবে।’  


আসন্ন কৌশলগত রকেট বাহিনী দিবস উপলক্ষে আইসিবিএম দুটি মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাশিয়া টুডের (আরটি) একটি প্রতিবেদনে। ১৭ ডিসেম্বর কৌশলগত রকেট বাহিনী দিবস পালন করে রাশিয়া। এ দিন দেশটির সেনাবাহিনীর সাধারণ ছুটি। 


ইউক্রেনে হামলার পর থেকে বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে আসছে রাশিয়া। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির শীর্ষ নেতারা এটাও স্পষ্ট করেছেন, মস্কো কোনোভাবেই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। রুশ ভূখণ্ড হামলার শিকার হলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে মস্কো। অন্যদিকে, রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পাল্টা হুঙ্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 

আরও খবর