লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

ইউক্রেনে নতুন করে হামলা শুরু, জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-12-2022 03:21:53 am

◾ আন্তর্জাতিক ডেস্ক 


ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। একইদিনে দেশের শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


রবিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, শুক্রবারের (১৬ ডিসেম্বর) বেশিরভাগ সময় ‘বিশেষ সামরিক অভিযানের’ সদর দপ্তরে ছিলেন পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত সেটি নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।


ইউক্রেনে রুশ অভিযানকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অ্যাখ্যা দেয় রাশিয়া।


এর আগে ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তারা দাবি করেন, মস্কো আগামী বছরের শুরুতেই নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে। এ দাবির পরপরই পুতিনের জেনারেলদের সঙ্গে বৈঠকের খবর আসে।


বৈঠকের এক ভিডিও ফুটেজে দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনের পাশে বসে আছেন।


এ সময় পুতিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রতিটি অভিযানে কমান্ডারদের কথা শুনব। এ ছাড়া আমাদের দ্রুত ও মধ্যমমেয়াদী হামলার বিষয়ে আপনাদের প্রস্তাবগুলো শুনব।’


এ বৈঠকে জেনারেল গেরাসিমভ, বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনও উপস্থিত ছিলেন।


ইউক্রেনীয় বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি বড় অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে রয়েছে খেরসন পুনরুদ্ধার। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এটিই ছিল মস্কোর দখল করা একমাত্র বড় শহর।

আরও খবর




6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে