বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

একক_সংঘ ক্লাবের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু

একক_সংঘ ক্লাবের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ক্লাব "একক সংঘ সিরাজগঞ্জ"র সভাপতি নির্বাচিত হলেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ,ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু। 

গত শুক্রবার (৯ মে ২০২৫) একক সংঘ ক্লাবের তৃতীয় তলায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন,  একক সংঘ ক্লাবের  প্রতিষ্ঠাতা সদস্য  লরেন্স। প্রতিষ্ঠাতা সদস্য ও সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ  সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায়  উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে একক সংঘ ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী,সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট  সাইদুর রহমান বাচ্চু -কে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও তাঁর ওপর অর্পণ করা হয়।

এবিষয়ে একক সংঘ ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী  একটি সংগঠন "একক সংঘ ক্লাব" এই সংগঠনটি শহরের আর্থসামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা নিয়ে কাজ করে থাকে। এই একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি একক সংঘ ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। 

তিনি আরও বলেন, একক সংঘ ক্লাব বেওয়ারিশ লাশের দাফন, তরুণ যুবকরা যেনো মাদকাসক্ত না হয় সেজন্য বিভিন্ন সময় আন্তর্জাতিক মানের দাবা খেলা,টেনিস খেলা,ক্লাবে সার্বক্ষণিক ব্যায়াম,বই ও পত্রিকা পড়ার ব্যবস্হা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জাগায় ভলিবল,ফুটবল,ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করা হয়। সেই সাথে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ও শহরের বিশিষ্ট ব্যাক্তিগণ এখানে আড্ডা দিয়ে থাকেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে একক সংঘ ক্লাবকে আরও আধুনিকরণ করা হবে ও শহরের দুঃস্থ অসহায় মানুষের জন্য একক সংঘ ক্লাব কাজ করে যাবে ইনশাআল্লাহ।