বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার। 

বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চৌরাস্তা জহুরা মল্লিকা ভবনের নিচতলায় পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) আনোয়ার সাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, আত্রাই উপজেলার মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম হীরা, রতনকান্দি ইউনিয়নের হিসাব সহকারী সাব্বির হোসেন সৌরভ, দৈনিক প্রতিদিনের কাগজ ও বিজনেস মিরোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আজকের দর্পন ও দ্যা ফাইন্যান্সিয়াল পোস্টের জেলা প্রতিনিধি সাম্মির আহমেদ আজমির, দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি রাকিব হোসেন,  দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি জুলকার নাঈম, উপজেলা প্রাণিসম্পদের ভি.এফ.এ সুজয় মন্ডল, অফিস সহকারী আব্দুল মোমিন সেখ, লিপনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। 

পুণ্য পেট এন্ড ভেট কেয়ার এর পরিচালক ও সদর উপজেলা  প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ বলেন, শখ থেকেই অনেকে পোষেন প্রাণি। সেই প্রাণিটিই এক সময় হয়ে ওঠে নিত্যসময়ের সঙ্গী। তাই তার পরিপূর্ণ যত্ন ও রোগ এর বিষয়টিও খেয়াল রাখা উচিত পরিবারের সদস্যের মতোই। বিশেষ করে পোষা প্রাণির স্বাস্থ্য সেবা, কুকুর, বিড়ালের বিভিন্ন  রোগের টিকা সরকারি হাসপাতালগুলোতে না পেয়ে ঢাকা বা অন্য বিভাগগুলোতে যেতে হয়। মানুষের কষ্ট লাগব মেটাতে সিরাজগঞ্জ জেলায় এই প্রথম পেট এন্ড ভেট কেয়ার সেন্টার খোলা হলো যা পোষা প্রাণির স্বাস্থ্যসেবা নিশ্চিতে হয়রাণী থেকে মুক্তি পাবে বলে আশা করছি।