জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন ‎

গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন ‎

‎দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আবেদনের শেষ সময় ছিল গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন ৩৫১ জন শিক্ষার্থী।

‎মাভাবিপ্রবি উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, ফল পুনঃনিরীক্ষার জন্য মোট ৩৫১টি আবেদন জমা পড়েছে। আজ রবিবার থেকেই ওএমআর শিট (উত্তরপত্র) দেখা শুরু হয়েছে। আজ উত্তরপত্র দেখা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা মিটিংয়ে বসবেন। এরপর ফলাফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

‎পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে গুচ্ছের ‘এ’ ইউনিটের ৩৯ জন, ‘বি’ ইউনিটের ১৭ জন এবং ‘সি’ ইউনিটের ৬ জনের খাতা বাতিল করা হয়েছে।

‎এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের  পরীক্ষা ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের  পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হয়। এটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত পঞ্চমবারের ভর্তি পরীক্ষা। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এই পদ্ধতির মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে না হয়।

‎‘এ’ ইউনিটে পাসের হার ৪৫.৭৪ শতাংশ, ‘বি’ ইউনিটে ৪৬.৭৯ শতাংশ এবং ‘সি’ ইউনিটে ৬৩.৩৫ শতাংশ।

‎গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫৭ হাজার ৪২৫ জন, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৬৪১ জন এবং ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৬৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

‎উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ফল ৫ মে এবং ‘এ’ ইউনিটের ফল ১৩ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, পুনঃনিরীক্ষার ফলে কোনো শিক্ষার্থীর ফল অগ্রগতি হলে আবেদনকারী শিক্ষার্থী তার ২ হাজার টাকা ফেরত পাবে।

আরও খবর