‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

জবি প্রতিনিধি

তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। এ সময় তারা জবি শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেন। 


রোববার (১৮ মে) দুপুর ২ টায়  বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তাঁরা ১৪ মে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে জল কামান,টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে, এতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয় । 


মানববন্ধনে জবি হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল। সেখানে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা করেছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাচ্ছি।”


ওমর ফারুক শ্রাবণ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী, প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে। অথচ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপরই হামলা হয়েছে।”


নওশীন নাওয়ার জয়া বলেন, “আমাদের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। উপদেষ্টার আচরণও প্রশ্নবিদ্ধ, যা একটি ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিচ্ছবি।”


সংগঠনের সাধারণ সম্পাদক জুনাইদ মাসুদ বলেন, “পুলিশ প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে, অথচ এখন পর্যন্ত কোনো দুঃখপ্রকাশ তো দূরের কথা, ক্ষমাও চায়নি। আমরা আমাদের শিক্ষকদের অপমানের প্রতিবাদ জানাচ্ছি এবং বিচারের দাবি করছি।”

Tag
আরও খবর