বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মাভাবিপ্রবিতে "অর্থনীতি বিভাগে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন" শীর্ষক শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে "অর্থনীতি বিভাগে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন" শীর্ষক শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি -এর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষকদের নিয়ে উক্ত বিভাগের সেমিনার হলে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আজ ১৯ মে (সোমবার) ২০২৫ইং তারিখে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন আইকিউএসি, মাভাবিপ্রবি'র পরিচালক  অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.  মো নাজমুস সাদেকীন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.  সঞ্জয় কুমার সাহা। রিসোর্স পার্সন ছিলেন শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম। 


প্রধান অতিথি বলেন, "বর্তমানে উচ্চশিক্ষার মান উন্নয়নে Outcome Based Education বা ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অর্থনীতি বিভাগে এই শিক্ষাব্যবস্থার বাস্তবায়নের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। কারণ, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয় — বরং তাদের দক্ষতা, আচরণ এবং নৈতিকতার উন্নয়ন নিশ্চিত করাই Outcome Based Education-এর মূল লক্ষ্য।"


আজকের এই  কর্মশালার মাধ্যমে শিক্ষকগণ  শিক্ষার্থীদের কী অর্জন হবে, তারা কীভাবে সমাজে অবদান রাখতে পারবে, সেই দিক নির্দেশনাগুলো নির্ধারণ করা হবে। সেই সঙ্গে পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষণ কৌশলকেও আধুনিকায়ন করা হবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।


আমি সবসময় চেষ্টা করি, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা যেন সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করতে পারে। 

শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন শিক্ষার্থী তৈরি করা, যারা শুধু ভালো রেজাল্ট করবে না, বরং জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধে হবে সমৃদ্ধ। Outcome Based Education-এর মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব। 


আজ সারাদিন অর্থনীতি বিভাগে কর্মশালাটি চলবে।

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৪৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৫০ মিনিট আগে