শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

সড়কে মৃত্যু মিছিল যেন থামছেই না, হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাসহ ৪ জন নিহত


সড়ক দুর্ঘটনার মৃত্যু মিছিল যেন থামছেই না, মাইক্রোবাসে রংপুরে ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রা‌ক ও মাইক্রোবাসের মুখোমু‌খি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ৪ কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের প্রাণনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।

 নিহতরা হলেন– ঠাকুরগাঁও ট্রেজারী অফিসের কর্মকর্তা বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের মৃত্যু হাফিজুর মেম্বার এর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩২) ,বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে   ইমরুল হাসান (৪০), ঠাকুরগাঁও রোড এলাকার জুলফিকার আলী।

  আহতরা হলেন– ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার (৫০), আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন একটি নোয়া- মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪জনের প্রাণহানী ও ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।

 ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

Tag
আরও খবর