‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা

নিজ মাঠে হোয়াইটওয়াশের পথে পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-12-2022 02:32:17 am

◾ স্পোর্টস ডেস্ক 


তিন ম্যাচের টেস্ট সিরিজে নিজ মাঠে সফরকারী ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে স্বাগতিক পাকিস্তান।  করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট জিততে ৮ উইকেট হাতে নিয়ে আর মাত্র ৫৫ রান দরকার ইংল্যান্ডের। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।  


পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৬৭ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১৭ ওভারে ২ উইকেটে ১১২ রান করেছে ইংল্যান্ড।প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে ৩৫৪ রান করে ইংল্যান্ড। ৫০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২১ রান করেছিলো পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো পাকিস্তান।


তৃতীয় দিন দলীয় ৫৩ রানে পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। এরপর ১ রানের ব্যবধানে পাকিস্তানের আরও ২ উইকেট তুলে নেন লিচ। ওপেনার আব্দুল্লাহ শফিক ২৬, শান মাসুদ ২৪ ও ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা আজহার আলী প্রথম ইনিংসে ৪৫ রান করলেও এবার রানের খাতাই খুলতে পারেননি।  লিচের ঘুর্ণিতে ৫৪ রানে ৩ উইকেট পতনের পর পাকিস্তানকে লড়াইয়ে ফেরান অধিনায়ক বাবর আজম ও সাউদ শাকিল। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের আরেক স্পিনার রেহান আহমেদের শিকার হন। বাবর ৫৪ ও শাকিল ৫৩ রান করেন। মুলত রেহানই ভেঙ্গে দিয়েছেন পাকিস্তানের মেরুদন্ড। 


পরের দিকে আরও ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ২১৬ রানে গুটিয়ে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা রেহান। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া রেহান এবার ৪৮ রানে ৫ উইকেট নেন। ৭২ রানে ৩ উইকেট নেন লিচ। 


১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ইনিংস শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৪১ বলে ৪১ রান করা ক্রলিকে শিকার করে জুটি ভাঙ্গেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। উদ্বোধনী জুটিতে ৬৯ বলে ৮৭ রান তুলেন ক্রলি-ডাকেট।


নাইটওয়াচম্যান রেহানকে ১০ রানে বিদায় করে দ্বিতীয় উইকেট নেন আবরার। অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে দিন শেষ করেছেন ডাকেট। ৮টি চারে ৩৮ বলে অপরাজিত ৫০ রান করেছেন ডাকেট। ১০ রানে অপরাজিত স্টোকস। ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন আবরার।

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৫ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে