জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

মাভাবিপ্রবিতে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শামীম - সম্রাট

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “৷ কমিটি রিভিল এন্ড মেম্বারস মিট-আপ ২০২৫ ” শীর্ষক এক বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 


মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে ঘোষিত হয় নতুন নেতৃত্বের নাম। অনুষ্ঠানে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন তৎকালীন সভাপতি মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক এস. কে. সাকিব ভূঁইয়া। একইসঙ্গে তাঁরা আনুষ্ঠানিকভাবে চতুর্থ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করেন।


নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মো. শামীম কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিএমবি বিভাগের শিক্ষার্থী মো. ‌শাহিদুল ইসলাম সম্রাট।


এই কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি সাফী সাদিক (পরিসংখ্যান), যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিম, নাজমুস সাকিব সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক ‌(পদার্থ বিজ্ঞান) ও  (ইএসআরএম), সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রবিন (সিএসই), বশিরুল হাসান (টিই), এনামুল কবির (এফটিএনএস), সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাইন মাহমুদ (সিএসই), দপ্তর সম্পাদক হযরত শাহজালাল (পরিসংখ্যান), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাতুল ইসলাম (পরিসংখ্যান), উপ-প্রচার সম্পাদক ফাহিমুল ইসলাম (সিএসই), সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান (পরিসংখ্যান) ও সৌম্য দাস করুণা (সিএসই), ক্রীড়া সম্পাদক (ইএসআরএম), শিক্ষা ও গবেষণা সম্পাদক শান্ত কুমার প্রামাণিক (হিসাববিজ্ঞান), পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব (ইএসআরএম) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‌মাভাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম।


"কমিটি রিভিল এন্ড মেম্বারস মিট-আপ ২০২৫” এ ছিল নানা আকর্ষণীয় আয়োজন। ছেলেদের জন্য সেভ বেলুন , মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সবার জন্য নাস্তা ও চা-আড্ডা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।


নবনির্বাচিত সভাপতি মো. শামীম কবির বলেন, “গাজীপুর জেলার শিক্ষার্থীদের জন্য এই অ্যাসোসিয়েশনটি একটি পরিবার, এক ভরসার স্থান। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমরা এলামনাই, সাবেক সদস্য এবং সকল শিক্ষার্থীদের সহযোগিতায় অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও সক্রিয় করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এলামনাইদের সঙ্গে সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে তুলে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কর্মশালা এবং নেতৃত্ব বিকাশ ও প্রতিভা উন্মোচনে সহায়ক বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচির আয়োজন করবো।"


সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সম্রাট বলেন, “ নতুন কমিটির পক্ষ থেকে আমাদের মূল লক্ষ্য হবে গাজীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, সহায়ক ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা আগামিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা এবং নেতৃত্ব বিকাশের কার্যক্রম চালু করবো, যাতে সদস্যরা নিজেদের প্রতিভা বিকাশে সুযোগ পায়। আমরা চাই অ্যাসোসিয়েশন একটি পরিবারের মতো হোক—যেখানে সকল সদস্য একে অপরের পাশে থাকবে।"

আরও খবর