শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

সিরাজগঞ্জের কোরবানির গোসত চুরির বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

গতকাল বুধবার (১৮ জুন)  বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘরী নতুন বাজারে এ সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান ফকির।

লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি কোরবানির ঈদের গোসত বিতরণকে কেন্দ্র করে সমাজের কিছু সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে। যা পরর্বতীতে একটি স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। 

রোববার (১৫ জুন) প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে প্রকাশিত সংবাদে উল্লেখিত বিএনপি ও কৃষক দলের নেতা শাহাদত হোসেন, নজরুল ইসলাম ও শামসুল শেখকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। প্রকৃত পক্ষে এ ধরনের ঘটনার সাথে তারা জরিত নয়।  তিনি এ মিথ্যা তথ্য সরবারকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

এ সময় উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন সরকার, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ আরো ও উপস্থিত ছিলেন, আবু বক্কার, মিলন মেহেদী, হায়দার আলী, ইয়াকুব আলী,

আরও খবর