বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রত্যেককে অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন। 

মৃত্যুদন্ড প্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সদর উপজেলার রানিগ্রামের গ্রামের আব্দুস সামাদের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ইসলাম ও সাইদুল ইসলাম খান।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল হক দুলাল জানান, ২০১৮ ইং সালের ৩রা অক্টোবর ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী শিখা থাতুন বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাতিআসামি করে মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্য প্রমা শেষে আজ সোমবার আদালত এই সাজা প্রদান করেন।