ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ক্ষেতলালে গরু বোঝায় ভুটভুটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে গরুবোঝায় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে প্রাণ হারালেন এক গরু ব্যবসায়ী। নিহত গাজীউল ইসলাম(৪০) উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া সরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে। সোমবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলার মনঝার-বটতলী রোডের তালশন মোড় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাজীউল ইসলাম একজন গরুর ব্যবসায়ী। গ্রাম অঞ্চল থেকে গরু কিনে শ্যালোমেশিন চালিত ভুটভুটি যোগে বিভিন্ন বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় গরু বোঝায় ভুটভুটিতে চড়ে তার সহযোগীদের নিয়ে বাজারে যাওয়ার পথে মনঝার-বটতলী রাস্তার তালশন মোড়ে এসে পৌঁছলে অপরদিক থেকে আসা অটোভানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে উল্টে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে ভুটভুটির ভেতর থেকে চারটি গরু ও গাজীউলকে জীবিত উদ্ধার করে। গরুগুলি অক্ষত থাকলেও গাজীউল গুরুতর আহত হয়। স্বজন'রা আহত গাজীউলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ওসি হাসমত আলী বলেন, এটি একটি দুর্ঘটনা, ভুটভুটির মালিক তিনি নিজেই ছিলেন। কোন অভিযোগ না থাকায়। একটি নিয়মিত মামলা নিয়ে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Tag
আরও খবর