নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বনার্ঢ্য র‍্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। 

বুধবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ্য র‍্যালী বের হয়।  র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

র‍্যালী উদ্বোধন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা: নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র, ছাত্রীদের অংশগ্রহণে চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা তুলে দেওয়া হয়।