বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবি

স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবি

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চল চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । 

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ এর আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী 

উপজেলাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ

সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী এডভোকেট শহিদুল ইসলাম,। 

মানববন্ধনে এসময়ে বক্তারা বলেন, যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত।  দুর্গম উপজেলা হিসেবে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ “দূর্গম ভাতা” পেয়ে আসছে। বিগত এক যুগের অধিক বেশি সময় ধরে চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পেয়ে আসছিল। কিন্তু গত ২২ জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে চৌহালী উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে দুর্গম অঞ্চল হওয়া সত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচি থেকে চোহালী কে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, আরো বলেন,   যমুনার ভাঙ্গন কবলিত দুর্গম চৌহালী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে  অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হোক। অন্যথায় চৌহালীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা। 

 এসময়ে এছাড়াও বক্তব্য রাখেন চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ সংগঠনের সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার প্রমুখ।