পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎ নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

গোদাগাড়ীতে ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল- আমিন (২২) কে আটক করেছে র‌্যাব-৫। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাগুয়ান ঘুন্টিঘর পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। আটক আল- আমিন  গোদাগাড়ী উপজেলার  সহারাগাছী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

রোববার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে গোদাগাড়ী উপজেলার রেলগেট বাজারে এক মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে শনিবার সন্ধ্যা ৬ টার সময় সাগুয়ান ঘুন্টিঘর পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। এই সময় তার কাছে থাকা ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । আল-আমিন আইনশৃঙ্গলা বাহিনীর সোর্স হিসেবে এলাকায় পরিচিতি আছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 


Tag
আরও খবর