প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কষ্টের জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-07-2025 10:50:46 am

কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। সিরিজ বাঁচানেরা এই রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে পরাজিত করে টাইগাররা।


আজ শনিবার (৫ জুলাই) কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।


বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের তাণ্ডবে শুরুর দিকে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে টাইগারদের স্পিন জাদুতে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে চিটকে যায় লঙ্কানরা। 


বল হাতে বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্পিনার তানভীর ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং ইউনিট।


তানভীর এদিন ১০ ওভার বল করে ৩৯ রান খরচে ২ মেইডেনসহ তুলে নেন ৫ উইকেট।


বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ৮ বলে ১ চারে ৫ রানে সাজঘরে ফিরেন পাথুম নিসাঙ্কা।পাথুম নিসাঙ্কার উইকেট হারানোর ক্রিজে এসে চার-ছক্কার তাণ্ডব চালান কুশল মেন্ডিস। কুশলের ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল অল্প ওভারের মধ্যেই জিতে যাবে লঙ্কানরা।


তবে তা আর হতে দেননি টাইগার স্পিনার তানভীর , তার বোলিংয়ে ঘূর্ণিতে ঘরের মাঠে বিপাকে পড়ে শ্রীলংঙ্কা।


শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে ছাড়া কেউই পাননি রানের দেখা।


এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রানের উপর ভর করে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় মিরাজের দল।বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এ দিন পারভেজ হোসেন ইমন করেন ৬৯ বলে ৬৭ রান, তাওহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রান, তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান, নাজুল হোসেন শান্ত ১৯ বলে ১৪ রান।


মেহেদী মিরাজ ১০ বলে ৯ রান, তানজিম হাসান সাকিব ২১ বলে ৩৩ রান ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।


বল হাতে লঙ্কানদের হয়ে এদিন ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। এবং তিন উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবং একটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা, চারিথ আসালাঙ্কা।


উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচ আগামী (৮ জুলাই) মঙ্গলবার পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে গড়াবে। সিরিজের শেষ ম্যাচ যে দল জিতবে তারাই সিরিজ জয় নিশ্চিত করবে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে