গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ফের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-07-2025 10:56:36 am

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়।


রোববার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের


বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে। 


ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতিরা এ হামলা চালাচ্ছে।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। 


তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে।

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে