জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: সিরাজগঞ্জে নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: সিরাজগঞ্জে নাহিদ ইসলাম

‎বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি বলেছি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বসুন্ধরা ও এস আলম গ্রুপের মতো লুটেরা মাফিয়াদের প্রত্যাখ্যান করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। সিরাজগঞ্জ থেকে শুরু করে দেশের প্রতিটি জেলায় আপনারা আমাদের সমর্থন দিয়েছিলেন। তেমনই বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 


‎মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


‎এসময় নাহিদ বলেন, আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন চাই, বিচার ব্যবস্থা চাই। আমরা আগে দেখতাম তারা একটা দলের হয়ে কাজ করতো, আমরা চাইনা এখনো তারা সেটা করুক। তিনি বলেন, বাংলাদেশে দেখেছি আয়না ঘর থেকে শুরু করে কত কিছু করা হয়েছে। তাহলে আমরা বিচার ও সংস্কার ছাড়া কীভাবে নির্বাচনের দিকে যাব। বিচার না হলে কীভাবে আমরা আমার শহীদ ভাই-বোনদের পরিবারের সামনে গিয়ে দাঁড়াব। 


‎পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয়। আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতটুকু সময়। আমরা শুনতে পাচ্ছি ডিসি-এসপি অফিসগুলো নাকি অনেক দলের অফিসে পরিনত হচ্ছে। আমরা আপনাদেরকে বলছি- আপনারা বেনজির হয়েন না, ডিবি হারুন হয়েন না। তাহলে আবার একটা না একটা নাহিদ সার্জিস আবার রাজপথে নেমে আসবে।


‎সাধারণ মানুষই পরবর্তীতে নেতৃত্ব নির্ধারণ করবেন জানিয়ে তিনি বলেন, আমার বক্তব্যে বসুন্ধরার মিডিয়ারা বেজার হয়েছে। আমি ভয় পাইনা, আমি আবার বলব, বলতেই থাকব। 

‎এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, যুগ্ন আহ্বায়ক মাহিন সরকার, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


‎এর আগে বিকেল পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এসে পৌঁছান তারা। পথসভা শেষে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।

আরও খবর