বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা, মদিনা গেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা, মদিনা গেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য,৬৫ সিরাজগঞ্জ -৪,  উল্লাপাড়া-সলংগা আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী,নির্যাতিত নেত্রী এ্যাড.সিমকী ইমাম খান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য মক্কা, মদিনা গেলেন। 

মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫) ইং তারিখে সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য  তিনি মক্কা, মদিনার উদ্দেশ্য রওনা দেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড.সিমকী ইমাম খান সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি যেনো পবিত্র ওমরাহ সহীহ ভাবে পালন করতে পারেন। 

এবিষয়ে এ্যাড.সিমকী ইমাম খান বলেন,  আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য মক্কা, মদিনায় যাচ্ছি মুসলমানদের প্রানের জায়গা মক্কা মদিনা। আমি এর মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলাম চিকিৎসা শেষে গত ০৩ জুলাই দেশে ফিরেছি। চিকিৎসা করার পর অনেকটাই সুস্থ করেছেন মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) রওজা যিয়ারতের জন্য মক্কা, মদিনা যাচ্ছি। আমি সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলংগা আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি। সেই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকো'র রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এবং উল্লাপাড়া-সলংগাবাসীসহ দেশবাসীর কল্যানে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করবো ইনশাআল্লাহ।