বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দুই-একজন নেতাকর্মীকে বহিষ্কার করলে যুবদল পবিত্র হবে না"- মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা-কর্মী কর্তৃক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মধ্যেরাতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


শুক্রবার (১১ই জুলাই) রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে আবার মান্নান হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।


এসময় শিক্ষার্থীরা যুবদলের অনেক গুণ, পাথর মেরে করে খুন', 'এক দুই তিন চার, যুবদল বাংলা ছাড়', 'আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে', 'চাঁদাবাজের ঠিকানা,এই বাংলায় হবে না','বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই' সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।


বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, "কয়লা ধুইলে যেরকম ময়লা যায়না, ঠিক তেমনি দুই-একজন নেতাকর্মীকে বহিষ্কার করলে যুবদল পবিত্র হবে না। আগস্টের পর আমরা নতুন করে কোনো দল স্বৈরাচার হয়ে উঠুক তা চাই না।"


আইসিটি বিভাগের শিক্ষার্থী তামিম রহমান বলেন, 

"চাঁদা না দেয়ায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই শান্তি ও সুশৃঙ্খল একটি দেশ। কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি একটি দলের নেতাকর্মীরা অন্তর্কোন্দল, চাঁদাবাজি, ধর্ষণে জড়িয়ে পড়েছেন৷ শুধু তাই নয় সেই দলটির যত জন না জুলাই আন্দোলনে শহিদ হয়েছে, তার থেকে বেশি নেতাকর্মী মারা গেছে তাদের নিজেদের দলীয় কোন্দলেই।"


বিজিই বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘৫ই আগস্ট পরবর্তী সময়ে যারাই স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করবে, আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে আবারও তাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। প্রয়োজনে আমরা আরেকটি গণঅভ্যুত্থান ঘটাবো৷ আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত এইসব খুনি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সেই সাথে কিছু মিডিয়া বুধবারের এই ঘটনাকে সামনে আনেননি শুধুমাত্র একটি দলের দাসত্বের কারণে। আমরা গণমাধ্যমকর্মী ও মিডিয়া পলিসি মেকারদের বলবো, এসব দাসত্ব ছেড়ে দিয়ে সত্য ও অপরাধের খবর প্রচার করুন দলমত নির্বিশেষে।"

আরও খবর