রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ইসরায়েলকে সামরিক ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-07-2025 10:21:43 am

২৫ কোটি ডলার ব্যয়ে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য নতুন ভবন তৈরি করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন।


এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পত্রিকা হারেৎজ।


প্রতিবেদনে হারেৎজ জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে, তাতে খরচ হচ্ছে ২৫ কোটি ডলারের বেশি। তবে ভবিষ্যতে তা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগেই শুরুর কথা ছিল। কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে যায়।


এতে আরও বলা হয়েছে, পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফুয়েলিংয়ের ফ্যাসিলিটিসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে।


এদিকে, ইরানে আরও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।


কাটজ বলেন, তেহরানের থেকে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবার হামলা চালাবে। এবার আরও বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে।


বিমানবাহিনীর এক অনুষ্ঠানে তিনি বলেন, তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতির চেষ্টা করলে ইসরায়েলের লম্বা হাত পৌঁছে যাবে। তেহরান, তাবরিজ, ইসফাহান তথা যে কোনো জায়গায় হামলা চালাবে ইসরায়েল। আমাদের আবার ফিরতে বাধ্য করা হলে আরও শক্তি নিয়ে ফিরব। 

আরও খবর