ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে হয়ে গেল আর্জেন্টিনা সর্মথক গোষ্ঠীর মহা মিলন মেলা

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে আর্জেন্টিনার সর্মথক গোষ্ঠীর মিলন মেলার ছবি।
নাজিবুল বাশার: টাঙ্গালের মধুপুরে হয়ে গেল আর্জেন্টিনার সর্মথক গোষ্ঠীর মিলনমেলা। শীতের এই পড়ন্ত বিকেলে সর্মথক গোষ্ঠীর পাঁচ শতাধিক নারী-পুরুষ মিলনমেলায় অংশ নেয়। কেউ শাড়ী পড়ে, কেউ পাঞ্জাবি, কেউ ফতুয়া, কেউবা আবার প্রিয় দলের র্জাসি পড়ে প্রাণবন্ত এ মেলাকে উদ্ভাসিত করে তোলে। সবার হাসি আর নিজের মুঠোফোনে সেলফি তোলাটা যেন মিলন মেলায় বাড়তি আয়োজন। নতুন মাত্রা যোগ করে সকলের সমসুর আর্জেন্টিনা। মিলন মেলাটি কোনো মাটিতে নয় আকাশেও করা হয়নি। করা হয়েছে মধুপুর উপজেলা পরিষদের পাঁচ তলা ভবনের ছাদের খোলা আকাশের নিচে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সর্মথক গোষ্ঠীর লোকেরা ভেবে নিয়েছে তাদের অনুষ্ঠানটি যেন মহাশূন্যে হচ্ছে। প্রিয় দল নিয়ে স্মৃতিচারণে অংশ নেয় আর্জেন্টিনার সর্মথক গোষ্ঠীর আহবায়ক মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। প্রিয় দল নিয়ে স্মৃতিচারণ করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। বক্তব্য রাখেন সাবেব পৌর মেয়র মাসুদ পারভেজ।

গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে টাঙ্গালের মধুপুরে বিশ^কাপ ফুটবল-২০২২ এর প্রিয় দল আর্জেন্টিনা ‘বিশ^ চ্যাম্পিয়ন’ হওয়ার গৌবর অর্জন করায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, গোলবাড়ী চেয়াম্যান গোলাম মোস্তফা খান বাবুল, আলোক হেলথ কেয়ার লি. এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ সরকারি-বেসকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশাজীবী, রাজনৈতিক, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় মধুপুর হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিনসহ সর্মথক গোষ্ঠীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে সর্মথক গোষ্ঠী ও অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করে।


Tag
আরও খবর