বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবসমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের খতিব ও মসজিদের ইমাম মাওলানা ওয়ালীউল্লাহ।


প্রার্থনায় দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনের সফলতা কামনা করা হয়। সেইসঙ্গে আন্দোলনে আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য লাভ ও নতুন প্রজন্মের মাঝে ন্যায়বোধ ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার জন্য দোয়া করা হয়।


ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ হওয়া দেশপ্রেমিক ভাইদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পথ ধরেই আমরা সামনে এগিয়ে যাবো স্বাধীনতা, গণতন্ত্র এবং ছাত্র অধিকারের পক্ষে।”


আয়োজকরা আরও বলেন, "দোয়া ও মিলাদের মাধ্যমে শহিদদের স্মরণ যেমন করা হয়েছে, তেমনি শিক্ষার্থীদের মাঝে একটি নৈতিক ও আদর্শিক বার্তাও পৌঁছানো হয়েছে।"

আরও খবর