বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

‎রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

‎এক শোকবার্তায় তিনি বলেন, উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩১ জনের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এ ধরনের একটি হৃদয়বিদারক ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। নিহত প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

‎তিনি আরও বলেন, এই দুর্ঘটনা শুধু ব্যক্তি ও পরিবার নয়, গোটা দেশবাসীর জন্য একটি বড় ধাক্কা। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একইসাথে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

‎বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান সকলকে এই শোকের সময়ে সহনশীলতা ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানান এবং প্রয়োজনে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

আরও খবর