বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

"সিরাজগঞ্জে যমুনা শিশুপার্ক নির্মাণের উদ্যোগ যেন খুশির ঝর্ণাধারা"

শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে চায়। পড়াশোনার পাশাপাশি শিশুরা বিনোদিত হলে, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

সিরাজগঞ্জের কোমলমতি শিশুকিশোরদের বিনোদিত করতে  প্রমত্তা যমুনা নদীপাড়ের চায়নাবাঁধের তিন ও চারের বিস্তীর্ণ এলাকায় একটি আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ  নিয়েছেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক  মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়,যার নাম হবে যমুনা শিশুপার্ক। 

বুধবার ( ২৩ জুলাই)  বেলা সাড়ে এগারোটার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমেকর্মীদের সাথে সভা করে তাদের মতামত জানতে চাইলে সবাই জেলা প্রশাসক মহোদয়ের এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ যমুনা  শিশুপার্ক নির্মাণের সকল প্রকার সহযোগিতর কথা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি  মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও  মিডিয়া সেলের আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাংবাদিক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক সজিব সরকার ও  মুনতাসীর মেহেদী হাসান। 

সিরাজগঞ্জের শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে  তাদের জন্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ এ যেন এক  খুশির ঝর্ণাধার    বয়ে বেড়াচ্ছে সকলের হ্নদয় মনে।

উল্লেখ্য গত ১৮ জুলাই তারিখে জুলাই পুনর্জাগরণি অনুষ্ঠানমালার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন  চায়নাবাঁধ তিন এলাকার শেষ প্রান্তে অনুষ্ঠিত হয়েছিল। 

ছবিটি চায়না বাঁধে ( ৩)  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে প্রতীকী ম্যারাথনের।

আরও খবর