ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ‎

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ‎


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


আজ ‎শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

‎‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

পাশাপাশি ‎বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম উপস্থিত ছিলেন।  সেমিনারে মুখ্য আলোচনা উপস্থাপন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ও ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জনকারী ফরহাদ হোসেন। এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সাকিব হোসেন খান।


উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শিক্ষাজীবন শেষে যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশ করবে, তাদের মধ্যে সর্বপ্রথম দেশপ্রেম থাকতে হবে। এরপর দায়িত্ব পালনে ধৈর্য, সততা, নিষ্ঠা ও বিচক্ষণতা থাকা আবশ্যক।" শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য তিনি তাঁর বক্তৃতায় বাস্তব জীবনের কিছু উদাহরণ তুলে ধরেন।


 ফরহাদ হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু ডিগ্রি অর্জন নয়, বরং এটি ভবিষ্যৎ জীবনের ভিত গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নিজের বিভাগকে ভালোবাসা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করা প্রয়োজন। কারণ, একাডেমিক জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে—আপনি যেই পেশাতেই যান না কেন।

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা আজ দেশের প্রতিটি প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। এটাই প্রমাণ করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান কতটা দৃঢ়। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত বিসিএসসহ অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়া। চেষ্টা করলে সফলতা আসবেই।

‎আমি নিজেও বিশ্ববিদ্যালয় জীবনে গানে অংশ নিয়েছি, গান-বাজনা করেছি। জুনিয়র-সিনিয়র সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেছি। আসলে, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা ও একতাবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভাইভা বোর্ডসহ বিভিন্ন জায়গায় এই সামাজিক দক্ষতা অনেক কাজে আসে।

‎বিশ্ববিদ্যালয় জীবনে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করাও জরুরি। ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে ইংরেজির প্রতি ভয় কেটে যাবে এবং চাকরির প্রস্তুতিতেও সুবিধা হবে। পাশাপাশি, টিউশন করানো একটি ভালো অভ্যাস—এটি যেমন আর্থিকভাবে সাহায্য করে, তেমনি গণিত ও অন্যান্য বিষয়ের প্রতি এক ধরনের প্রস্তুতি তৈরি হয়। আমার নিজের ক্ষেত্রেও টিউশনের অভিজ্ঞতা বিসিএস প্রস্তুতিতে গণিত অংশে আলাদাভাবে পড়ার প্রয়োজন কমিয়ে দিয়েছিল।

‎আমি ২০২০ সাল থেকে বিসিএসের জন্য প্রস্তুতি শুরু করি। জীবনে হতাশ হওয়ার সুযোগ নেই। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সুখের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই—তুমি যেখানে আছো, যদি তাতে সন্তুষ্ট থাকো, সেটাই আসল সুখ। আমার বিসিএস হওয়ার পেছনে (বর্তমানে স্ত্রী) প্রেমিকার অনুপ্রেরণা রয়েছে।"


‎অনুষ্ঠানের শেষে ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর