বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-07-2025 11:21:48 am

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।


বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। 


মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।


কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।


তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ভূমিকম্পের পর সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণের ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।


জাপানের আবহাওয়া সংস্থাও দেশটিতে সুনামি পরামর্শ জারি করেছে এবং জানিয়েছে, এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।


উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ইউএসজিএস তখন জানিয়েছিল, ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। 

আরও খবর