বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে "প্রকৃতি ও জীবন ক্লাব" এঁর উদ্যোগে- শিশুকিশোর, কিশোরী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ‎

রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে "প্রকৃতি ও জীবন ক্লাব" এঁর উদ্যোগে- শিশুকিশোর, কিশোরী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ‎

‎আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

‎"সবুজে সাজাই বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে - সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব'-এর  উদ্যোগে- রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে- শিশু-কিশোর, কিশোরী, ছাত্রী,   শিক্ষক,  সাধারণ মানুষের মাঝে "বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপন  করা হয়। 

‎পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন 'প্রকৃতি ও জীবন ক্লাব' সিরাজগঞ্জ জেলা শাখা এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি'র আয়োজন করে-  বুধবার (৩০ জুলাই-২০২৫) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ  কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের  সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে তিনি তার  বক্তব্যে বলেন, "বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য।"

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু এসময়ে তিনি তার বক্তব্যে  বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। "আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের হাতেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে নিজেদের বাড়ির আঙিনায়, পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। এ ছাড়াও অনুষ্ঠানে, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার, প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন,সদর উপজেলা কৃষি অফিসার, এস,এম, নাসিম হোসেন, রহমতগঞ্জ বালিকা উচ্চ   বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারীপ্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসেন সহ সহকারী শিক্ষক-শিক্ষিকা, প্রকৃতি ও জীবন ক্লাব'-এর কর্মকর্তা, সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ, অত্র   সকল ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

‎স্কুল  শিক্ষার্থীরা নতুন গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, এখন থেকে তারা নিয়মিত গাছগুলোর যত্ন নেবে এবং তাদের পরিবার ও বন্ধুদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে গাছ লাগানোর প্রতি এক নতুন দায়িত্ববোধ তৈরি করেছে বলে তারা উল্লেখ করেন।