শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

‎সিরাজগঞ্জে দুই কোটি টাকার সম্পত্তি লিখে নিলেন মেয়ে, ছেলের সংবাদ সম্মেলন


‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ভারসাম্যহীন বাবার দুই মেয়ে ও এক ছেলেকে ফাঁকি দিয়ে বড় মেয়ে হোসনে আরা মিমি দুই কোটি টাকা মূল্যের ৬ বিঘা সম্পত্তি লিখে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
‎
‎হোসনে আরা মিমি ওই উপজেলার অ্যাড. আব্দুল হামিদের (৮০) মেয়ে। তিনি বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
‎
‎বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন  অ্যাড. আব্দুল হামিদের ছেলে টিএম নুর এজাজ।
‎
‎সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের কালিবাড়ী মোড় থেকে চারজন ব্যক্তি নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয়। পরে তাদের জিজ্ঞাসা করলে জানায়, তারা একটি বেসরকারি রিহ্যাব সেন্টারে কাজ করেন। তার আপন বড় বোন হোসনে আরা মিমি তাদের ভাড়া করেছে। এসময় তার বোনের সহযোগী সোহাগ নামের এক ব্যক্তিও ছিলেন। পরে তাকে জোরপূর্বক ‘রেনেসাঁ রিহ্যাব সেন্টারে’ আটক রেখে ‘মাদকাসক্ত’ হিসেবে মিথ্যাচার চালানো হয়।
‎
‎নুর এজাজ বলেন, রিহ্যাব সেন্টারে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। একই সময়ে সোহাগ তার স্ত্রী মেহেজাবিন মৌ ও শিশুসন্তানকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে বড় বোনের বাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে এক আত্মীয়ের চল্লিশা অনুষ্ঠানের সুযোগে তার স্ত্রী পালিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করেন। দীর্ঘ দুই মাস আটক থাকার গত ১৫ মে আত্মীয়-স্বজন অর্থের বিনিময়ে আমাকে রিহ্যাব থেকে মুক্ত করে। এদিকে আমায় রিহ্যাবে আটক রেখে ভারসাম্যহীন বাবার দুই কোটি টাকা মূল্যের প্রায় ৬ বিঘা সম্পত্তি গত ২৩ ও ২৪ মার্চ তারিখে বড় বোন তিনটি দলিলে লিখে নেন। যার দলিল নং- ১২২৮, ১৯৮০ ও ১৯৮১।
‎এসব জমির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে দাবি করেন তিনি। নুর এজাজ আরও বলেন, তার বাবাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে।
‎
‎এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে আদালতে মামলা করতে গেলে আইনজীবী সমিতির নেতারা আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন সমাধান হয়নি। পরে দুই দফা উকিল নোটিশ দিলেও অভিযুক্তরা আদালতে হাজির হয়নি। উল্টো তদবিরের মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
‎
‎সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ঘটনায় মূলহোতা সোহাগ ও তার পরিবার বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর এজাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এ সংক্রান্ত প্রমাণ, ফেসবুক মেসেঞ্জারের বার্তা ও অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি এ ঘটনায় দলিল বাতিল, অপহরণ, অবৈধভাবে আটক, নির্যাতন ও জমি আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান।
‎
‎এদিকে বাবার ১৮২ শতক সম্পত্তি লিখে নেয়ার সত্যতা স্বীকার করে বড় বোন হোসনে আরা মিমি বলেন, আমরা তিন বোন ও এক ভাই৷ আমিই বড়। বাকি দুই বোন দেশের বাইরে থাকে। তাদের পরামশ্রে আমাদের তিন বোনের অংশ আমার নামে লিখে নেয়া হয়েছে। আর ভাইয়ের অংশ বাদ রাখা হয়েছে। মূলত ভাই ড্রাগ এডিক্টেড হওয়ায় আমরা এই কাজটি করেছি। তাছাড়া তাকে ভালো করার জন্য রিহ্যাবেও রাখা হয়েছিল।

আরও খবর