ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে শারীরিক প্রতিবন্ধীদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ শীর্ষে আলোচনা সভা

দেশচিত্র

টাঙ্গাইল মধুপুরে শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে শিল্প কল-কারখানায় কর্মসংস্থান সৃষ্টি উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড (সিআরপি) এবং মার্কস অ্যান্ড স্টার্ট। 

সিআরপির মার্কস অ্যান্ড স্টার্টস প্রকল্পের সমন্বয়ক  নুপুর গমেজ জানান, সারাদেশের শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে যাদের ডান হাত ডান চোখ এবং ডান অংশ ভালো রয়েছে তাদেরকে সেলাই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং সহ ৬টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ বাস্তবায়নের জন্য ১০০ টি গার্মেন্টস কারখানাকে যুক্ত করা হয়েছে। যাতে করে প্রশিক্ষণ শেষ হওয়ার পর পরই ওই সকল প্রশিক্ষিত প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া যায়। ইতিমধ্যে ৪ হাজারের অধিক শারীরিক প্রতিবন্ধীকে প্রশিক্ষিত করে চাকরি দেয়া হয়েছে। মধুপুরেও আমরা এসেছি টাঙ্গাইল জেলার সমস্ত উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের কর্মক্ষম করে চাকরি দেয়ার প্রস্তাব নিয়ে। আর যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে প্রশিক্ষণ দেব তারপর চাকরির ব্যবস্থা করে দেব।  এই অনুষ্ঠানে 
মধুপুর  সকল প্রতিবন্ধী  স্কুলের  ছাত্র -ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। 

এতে সভাপতিত্ব করেন সিআরপির মাধব স্মৃতি ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: মাহাবুবুল  ইসলাম। প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।  অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, দৈনিক প্রগতির আলোর সম্পাদক  আনোয়ার সাদাৎ ইমরান, কনসালট্যান্ট, ফিজিওথেরাপিস্ট মো: জামালুল করিম, প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানা, মার্কস এন্ড স্টার্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নুপুর গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন ।
Tag
আরও খবর