বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

ঝুরঝুরী লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ নাজমুল হক

ঝুরঝুরী লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ নাজমুল হক


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরী লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ নাজমুল হক


‎চলতি মাসের ১১ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী অঞ্চলের রেজিস্টার প্রশাসন ছালেহ আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে পত্র ইসুর তারিখ থেকে থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে পত্র জারি করা হয়।


‎কমিটিতে অন্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য হিসেবে আবুল কালাম আজাদ, সাধারণ শিক্ষক সদস্য আবু সাঈম, এবং পদাধিকার বলে মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, কে সদস্য সচিব করে অনুমোদন দেওয়া হয়।


‎ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক বলেন, প্রথমেই এলাকাবাসী ও মাদ্রাসার অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী ঝুরঝুরী লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনিত হয়েছি। তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো, সেই সাথে সিরাজগঞ্জ এর মধ্যে অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অভিভাবক সহ প্রত্যেকটা মানুষকে যেন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।


‎মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত এর পিতা বাবলু মন্ডল বলেন, সরকার পতনের পর ম্যানেজিং কমিটি ভেঙ্গে ও স্থানীয় অভিভাবক শূন্যতায় পড়েছিল। এতে শিক্ষার্থীরা ও শিক্ষকদের সমস্যা দূরীকরণসহ অবকাঠামোগত উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছিল। এখন তা ফিরিয়ে পাওয়ার মাধ্যমে, মোঃ নাজমুল হক কে সভাপতি পদে সম্মানিত করায় শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করেন।