নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিজনেস কেস ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা সম্পন্ন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এআইএস বিজনেস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতা “বিজ ব্যাটল সিজন ২.০” এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “পিচ পারফেক্ট সিজন ১.০”-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ আগস্ট, শুক্রবার, বিভাগীয় ভবনে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের মডারেটর ড. মো. রুহুল আমিন মোল্লা। এছাড়া বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, অ্যালুমনাই, বিচারকমণ্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. তাসলিমা আক্তার, প্রফেসর ড. মিরাজ হোসেন এবং জনতা ব্যাংক পিএলসির সফল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আলী নূর।


পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “পিচ পারফেক্ট ১.০”-এ চ্যাম্পিয়ন হন ফাহিম মুনতাসীর (১৭তম আবর্তন)। প্রথম রানার-আপ ইশরাত জাহান ইমু (১৬তম আবর্তন) এবং দ্বিতীয় রানার-আপ মাহজাবীন সুলতানা (১৯তম আবর্তন)। অন্যদিকে বিজনেস কেস প্রতিযোগিতা “বিজ ব্যাটল ২.০”-তে চ্যাম্পিয়ন হয় টিম ড্রাগন নাইটস (১৭তম আবর্তন)। প্রথম রানার-আপ টিম সিজি লো (১৯তম আবর্তন) এবং দ্বিতীয় রানার-আপ টিম বিজনোমিক্স (১৯তম আবর্তন)।


দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলে। দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিচারকমণ্ডলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিশেষ অতিথি অধ্যাপক ড. আলী নূর এবং জনতা ব্যাংক পিএলসির সফল বড়ুয়া। পরে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব মডারেটর ও বিভাগের শিক্ষকবৃন্দ।


আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, বক্তৃতাশৈলী, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা বিকাশে কার্যকর ভূমিকা রাখে।


ক্লাব প্রেসিডেন্ট তাহসিন ফাইজা চৌধুরী বলেন, “BizBattle 2.0 এবং PitchPerfect 1.0 সফলভাবে আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ পেয়েছে। সম্মানিত শিক্ষক, বিচারকমণ্ডলী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাঁদের মূল্যবান সময় ও সহযোগিতার জন্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


ক্লাব জেনারেল সেক্রেটারি মো. জুবায়ের মাহমুদ বলেন, “আজকের এই আয়োজন আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন। বিজনেস কেস ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে পেরেছে। সকল ফাইনালিস্ট ও বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি ক্লাব সদস্যদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।”

Tag
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৩ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে