প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করতে চান ইমরানুর

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 18-08-2025 11:57:32 am

২০২৩ সালের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়েছেন ইমরানুর রহমান। আন্তর্জাতিক অ্যাথলেটিকসে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তিনি। এরপর দ্রুততম মানব হিসেবে দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছেন। ঘরোয়া আসরেও দ্রুততম মানব হয়েছিলেন তিনি। তবে চোটের কারণে নিয়মিত হতে পারেননি তিনি। তাতে খেতাবও হারিয়ে ফেলেন।


তবে চোট কাটিয়ে আবারও ট্র্যাকে ফিরছেন লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। আগামী ২২-২৩ আগস্ট ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় জাতীয় সামার অ্যাথলেটিকসে তিনি অংশ নেবেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে। তার লক্ষ্য, এক মৌসুম আগে মোহাম্মদ ইসমাইলের কাছে হারানো দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করা।


বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার পর আর ট্র্যাকে নামা হয়নি ইমরানুরের। চোটের কারণে জাতীয় আসরেও খেলা হয়নি। এবার পায়ে অস্ত্রোপচারের পর নতুন করে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। ১৭তম সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে কয়েক দিন আগে ঢাকায় এসেছেন তিনি। নিয়মিত অনুশীলনও করছেন। এবার নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করবেন ইমরানুর।  


নিজের সেরা ১০০ মিটার ছাড়াও ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে ইমরানের এন্ট্রি করেছে তার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী। 


গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ইমরান না খেলায় দ্রুততম মানবের খেতাব অর্জন করেন মোহাম্মদ ইসমাইল। এবারের আসর নিয়ে ইমরান বলেছেন, গত এক বছর ধরে চোটের সঙ্গে লড়ছি। অপারেশন হয়েছে। এখন ট্র্যাকে ফেরার অপেক্ষায়। যদিও আমার আগের অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। তারপরও সামার প্রতিযোগিতায় নিজেকে নতুন রূপে দেখতে চাই। চাই দ্রুততম মানবের খেতাব আবারও ফিরে পেতে। এর জন্য কিছু দিন ধরেই অনুশীলন করে যাচ্ছি। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে