অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-08-2025 09:30:06 am

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। গাজা দখলের পরিকল্পনা নিয়ে ভূখণ্ডটির অসহায় মানুষদের ওপর হামলে পড়েছে দখলদার বাহিনী। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।


এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। ফলে শুধু দুর্ভিক্ষ ও খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এদের মধ্যে শিশু রয়েছে ১১২ জন।


বিবৃতিতে বলা হয়, বহু নিহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।


মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।


একই সময় ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষকে নিশানা করছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।

আরও খবর