সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

বিশ্বে সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2025 09:24:00 am

বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে আইফোন ১৭ এয়ার। এমনকি এটিই হবে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। আগামী ০৯ সেপ্টেম্বর আইফোন ১৭ সিরিজের ফোন আসতে যাচ্ছে বাজারে। এবার এ সিরিজের মধ্যে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল থাকবে। পাশাপাশি থাকবে আইফোন ১৭ এয়ার।


আইফোন ১৭ এয়ার অ্যাপলের এয়ার ব্র্যান্ডিং-এর অধীনে প্রথম স্মার্টফোন হতে যাচ্ছে। সাধারণত অ্যাপল তাদের ম্যাকবুক সিরিজের জন্য এ ব্র্যান্ডিং ব্যবহার করে থাকে। এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম।


টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ এয়ারের পুরুত্ব হবে মাত্র ৫.৫ মিলিমিটার। যা বর্তমান আইফোনের তুলনায় প্রায় ০.০৮ ইঞ্চি পাতলা। এতে ৬.৬ ইঞ্চি স্ক্রিনও থাকবে। ফোনটি বর্তমানে বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় বেশ স্লিম হবে।


আইফোন ১৭ এয়ার, আইফোন ৬ এর থেকেও পাতলা হবে, যা আগে অ্যাপলের সবচেয়ে পাতলা মডেল ছিল। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ থেকেও এটি পাতলা হবে। এটি অ্যাপলের দীর্ঘ-গুজবযুক্ত ফোল্ডেবল ফোনের পথকে আরও খুলে দিচ্ছে। যা ২০২৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।


পাতলা ডিজাইন বজায় রাখার জন্য অ্যাপল কিছু পরিবর্তন এনেছে, যেমন পেছনের ক্যামেরার সংখ্যা কমানো বা একটি স্পিকার বাদ দেয়া। এয়ারে কেবল একটি রিয়ার ক্যামেরা লেন্স থাকার সম্ভাবনা রয়েছে, প্লাসের বিপরীতে, যেখানে দুটি রয়েছে। শোনা যাচ্ছে, ফোনের নিচে স্পিকারের জন্য পর্যাপ্ত জায়গা নাও থাকতে পারে। অথ্যাৎ, একমাত্র অডিও উৎস হতে পারে উপরের সামনের ইয়ারপিস।


প্রতিবেদন অনুসারে, ডিভাইসটির দাম ৯৫০ ডলার হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। তবে দেশে এর দাম আরও কিছুটা বেশি হবে। আইফোন ১৭ এয়ার বাজারে আসবে কালো, সিলভার এবং হালকা সোনালি রঙে। সূত্র: টেকক্রাঞ্চ

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫৩ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৬৫ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে