ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

মাভাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. ইদ্রিস আলী

মাভাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. ইদ্রিস আলী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি 

বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলীকে  নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ খাদেমুল ইসলামের  স্থলাভিষিক্ত হয়েছেন।


গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে । এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানা যায় ।



অফিস আদেশে বলা হয়,যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, ২৭/০৮/২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আপনাকে রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।



এই বিষয়ে অধ্যাপক ড.মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এক বিশাল কর্মযজ্ঞের বিষয়। বিভাগের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, যেমন-একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস সম্পন্ন, সময়মতো পরীক্ষা গ্রহণ এবং ন্যূনতম সময়ে ফলাফল প্রকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করব। রসায়ন যেহেতু একটি মৌলিক ও গবেষণাধর্মী বিষয়, সুতরাং এ বিষয়ের লক্ষ্য পূরণে ব্যবহারিক ও গবেষণা কার্যক্রমের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে মনোযোগ দিব।


বিভাগে ল্যাবরেটরি ও ক্লাসরুমের অনেক সংকট রয়ে গেছে এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট চাহিদা প্রেরণ ও নিবেদন জানাব। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে এবং শিক্ষার্থীদের সমস্যাবলী আরও কাছ থেকে জানার চেষ্টা করব।


সর্বোপরি, একটি বিভাগের কার্যক্রম যেহেতু একটি দলবদ্ধ কর্ম, সুতরাং সহকর্মীদের সহযোগিতা গ্রহণ করে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উন্নয়নে সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকলের সহযোগিতায় রসায়ন বিভাগকে আন্তর্জাতিক মানের একটি বিভাগে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করছি।

আরও খবর