বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের কে সম্মানিত করে সাবেক এমপি রুমানা মাহমুদ

বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের কে সম্মানিত করে সাবেক এমপি রুমানা মাহমুদ



‎"ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে 
‎মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগীদের ৪৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮ টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া,জেলা কেন্দ্রীয় মন্দির মুজিব সড়কে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা,চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন কমিটির আহবায়ক ডা:নিত্য রঞ্জন পাল এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার পরিচালনা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

‎প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন,ধর্ম যার যার রাষ্ট সবার। বিএনপি সব ধর্মের মানুষ কে সম্মানিত করে। বাংলাদেশের  সনাতন ধর্মাবলম্বীদের কে আমরা সম্মান করি। আপনারা আমাদের ভাই ও বোন এবং বাংলাদেশের নাগরিক। বিএনপি সব সময় রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আপনাদের কে সন্মানিত করে। জন্মাষ্টমী  অনুষ্ঠান উপলক্ষে ছোট্ট সোনামণিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আপনাদের যে কনো প্রোগ্রামে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ পাশে থাকবে। 

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস।

‎অনুষ্ঠানে এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন,দপ্তর সম্পাদক সন্টু গুন,সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা,শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু
‎সহ জেলা পূজা উদযাপন পরিষদ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ,পৌর পূজা উদযাপন পরিষদের অন্যনা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য,মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা,চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতায় তিন শত ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

আরও খবর