অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

বিদায় সংবর্ধনা ও বার্ষিক সভা করলো ইবি সায়েন্স ক্লাব

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠান শুরু হয়। 


অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা ও একই বিভাগের অধ্যাপক ড. মুহাঃ শরিফুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান , ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মোঃ ইনজামুল হক।


এছাড়াও আবরার শাহরিয়ার তানহা ও আফরা আনজুম জেনিনের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শফিক রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসেন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, সাবেক সভাপতি নিরব হোসেন রনি, বর্তমান সাধারণ সম্পাদক জুনাইদুল মুস্তফা।



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইবি সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগগুলোকে একত্রিত করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।” এসময় তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।


উল্লেখ্য, উপাচার্য ক্লাবের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে দশ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধন প্রাপ্ত হওয়ায় ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অস্থায়ী কক্ষ এবং পরবর্তীতে নির্মাণাধীন একাডেমিক ভবনে একটি স্থায়ী কক্ষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও খবর