প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিদ্রোহ ও সাম্যের অমর কবি নজরুলের ৪৯তম প্রয়াণ দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বিদ্রোহ সাম্যের অমর কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস শনিবার ১৩ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ আগস্ট যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ১৯৭৬ সালের দিনে তিনি ঢাকায় মারা যান। প্রতি বছর তার প্রয়াণ দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মধুপুর উপজেলায় নজরুল একাডেমী উপজেলা শাখায় আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক  আব্দুলাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কায়ছার আহমেদ। আলোচনা শেষে প্রয়াত কবির জন্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সময় সংগঠনের অন্যান্য সদস্যসহ, শিল্পীবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুধীজন প্রমুখ।

নজরুল ছিলেন প্রেম, দ্রোহ আর সাম্যের কবি। একাধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। তিনি তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। কবিতা গানের পাশাপাশি তিনি উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প, শিশুসাহিত্য ইত্যাদি রচনা করেছেন। তার বিখ্যাত সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে- 'বিদ্রোহী', 'সাম্যবাদী', 'অগ্নিবীণা', 'বিষের বাঁশি', 'দোলনচাঁপা' ইত্যাদি।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য দুঃখ-কষ্টের মধ্য দিয়ে তার শৈশব কাটলেও তার প্রতিভা বিকশিত হয়েছিল সব বাধা পেরিয়ে। নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রেম প্রকৃতির সৌন্দর্যের কথাও তুলে ধরেছেন।

Tag
আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৩ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে