শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

মধুপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি, উৎসুক জনতার ভীড়

নাজিবুল বাশার: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছে প্রেমিকা। অনশনরত প্রেমিকাকে দেখতে স্থানীয়রা সকাল থেকেই ভিড় জমাচ্ছে। এ ঘটনায় এলাকায় উৎসুক মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারী মঙ্গলবার মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামে। 

স্থানীয়রা জানান, পিরোজপুর গ্রামে সার ব্যবসায়ী আব্দুর রহিম ওরফে ছোট রহির ছেলে রাকিব ঘাটাইল জিবিজি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। অধ্যয়নকালে একই কলেজে একই শ্রেণীর ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের চানতারা গ্রামের ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলে তাদের মধ্যে প্রেম। এক পর্যায়ে প্রেমিক রাকিবের সাথে বনিবনা না হওয়ায় ঘাটাইল জিবিজি কলেজ থেকে পরীক্ষা দিয়ে চলে আসার সময় প্রেমিকা ও তার লোকজন রাকিব ও তার বাবা আব্দুর রহিম ওরফে ছোট রহিকে আটকে ফেলে। পরে দেন দরবার করে রাকিব ও তার বাবা সটকে আসে। এর পর থেকে আবার শুরু হয় তাদের মধ্যে মন দেয়া নেয়া। কিছুদিন যাবত প্রেমিক প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে ৩ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকে মধুপুরের পিরোজপুর বাজারের উত্তর পাশে অবস্থিত প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। 

বিকালে মধুপুর শহর থেকে ৬ কি. মি দুরে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারের উত্তর পাশে প্রেমিকের বাড়ীতে গেলে দেখা যায় স্থানীয় উৎসুক জনতা ভিড় করে আছে। বাড়ীর গেইটে একটি মেয়ে ব্যাগ হাতে দাড়িয়ে আছে। মেয়েটির সাথে কয়েক জন সাংবাদিক কথা বলতে গেলে রাকিবের মা ছোট রহির স্ত্রী বাধা দেয়। রাকিবের মা কে সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনি কে? তিনি কোন উত্তর না দিয়ে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে। স্থানীয়রা জানালেন, তিনি ছোট রহির স্ত্রী রাকিবের মা। পরে অনশনরত মেয়ের সাথে কথা বলতে গেলে তিনি চিল্লাতে থাকেন চেয়ারম্যান আসার আগে কথা বলা যাবে না। এক পর্যায়ে অনশনরত মেয়ে জানান, সকালে ওই বাড়ীতে আসলে তাকে টেনে হিছড়ে বের করে দেয়া হয়। এ সময় তার হাতের আঙ্গুলও কেটেছে বলে জানায়। এর পর থেকে বাড়ীর গেইটে সকাল থেকে দাড়িয়ে অনশন শুরু করে। 

তিনি আরো জানান, তারা দুজনে একই কলেজে পড়ার সুবাদে প্রেমের সম্পর্ক হয়। এক বছর যাবত চলছে তাদের প্রেম। তার কাছে তাদের প্রেমের কোন তথ্য প্রমাণ আছে কি না ? এমন প্রশ্নের জবাবে মেয়েটি জানান, মোবাইলে তথ্য প্রমাণ ছিল। সকালে ওই বাড়ীতে আসার পরেই তার হাত থেকে মোবাইল কেড়ে নেয়া হয়েছে। তার দাবি প্রেমিকের কাছে তিনি বিয়ে বসবেন।

 পিরোজপুর বাজারে রাকিবের বাবা আব্দুর রহিম ওরফে ছোট রহি সাংবাদিকদের জানান, না কিছুই হয় নি। মেয়েটি কোথায় জানতে চাইলে তিনি জানান, বাজারেই আছে। বিষয়টি তিনি এড়িয়ের যাওয়ার চেষ্টা করেন। পরে স্বীকার করেন তার বাড়ীতেই মেয়েটি রয়েছে। কেন এসেছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। 

এ ব্যাপারে কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুুল হক সরকার জানান, মেয়েটি ওই বাড়ীতে ছিল। নিরাপত্তার জন্যে আমার বাড়ীতে নিয়ে এসেছে।


আরও খবর