সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইদন মিয়া (৬২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছে অন্তত ২৫ জন। আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া (৫৫) ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপি’র যুগ্ম আহবায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদন মিয়া। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।


আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধূরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও পতিত আওয়ামী লীগের লোকজন দিয়ে হামলা চালায়। তার হামলার প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৫ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে