হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

অহেতুক কথা বলা নিন্দনীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-01-2023 03:36:29 am

◾ মুফতি খালেদ কাসেমি 


পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, যা মহান আল্লাহর সৃষ্টি। এর মধ্যে মানুষকেই পূর্ণমাত্রায় বুদ্ধি ও বাক্শক্তি দেওয়া হয়েছে। মানুষের প্রতি এটি আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। 


আল্লাহ তাআলার কাছে মানুষের প্রতিটি কথা সংরক্ষিত থাকে। কেয়ামতের দিন এসবের হিসাব দিতে হবে। তাই আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী মুখের সঠিক ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য একজন প্রহরী নিযুক্ত আছে, যে (আমলনামা লেখার জন্য) সদা প্রস্তুত।’ (সুরা কাফ: ১৮)


তাই কথা বলার আগে এর পরিণতি সম্পর্কে ভালোভাবে চিন্তা করতে হবে। কথা বলতে হলে সত্য বলতে হবে; নতুবা চুপ থাকাই শ্রেয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে দান-খয়রাত, সৎকর্ম ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশে; আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় কেউ তা করলে তাকে অবশ্যই আমি মহা পুরস্কার দেব।’ (সুরা নিসা: ১১৪)


মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে, নতুবা চুপ থাকে।’ (বুখারি শরিফ) 

অধিক কথা বলার কারণে অনেক সময় বিপদে পড়তে হয়। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই শুধু এমন কথা বলা উচিত, যাতে পার্থিব কিংবা অপার্থিব কোনো উপকার নিহিত থাকে। যে ব্যক্তি বেশি কথা বলে, তার তত ভুল হয়। পক্ষান্তরে যে ব্যক্তি কম কথা বলে; অধিক চিন্তা করে, তার ভুল কম হয়। নবীজি (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি চুপ থাকল, সে মুক্তি পেল।’ (মিশকাত)


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৮ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৯ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭২ দিন ৪২ মিনিট আগে