ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আন্দোলন করে কোন লাভ নেই সংবিধান অনুযায়ী নির্বাচন হব-কৃষিমন্ত্রী

ছবির ক্যাপশন : মধুপুর(টাঙ্গাইল) : মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

নাজিবুল বাশার: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গত ১৪ বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। এ আন্দোলন করে কোন লাভ হবেনা। ত্বত্ত¡াবধায়ক সরকারের দাবীতে যে আন্দোলন তারা করছে এটা আর বাংলাদেশে কোন দিন ফিরে আসবেনা। এ ইস্যুতে আন্দোলন করে বাংলাদেশে আর কোন লাভ হবেনা । আগামী  নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। বিএনপি,জামায়াত পাকিস্তানের দোসরদের এ দেশে আর কোনদিন অসাংবিধানিক পন্থা ফিরিয়ে আনতে দেয়া হবেনা। তারা যদি আন্দোলনের নামে এ দেশে আবার বাড়াবাড়ি শুরু করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। 

গতকাল ৭ জানুয়ারি শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুর ঐতিহ্যবাহী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তীতে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। 

তিনি আরো বলেন,  যে দেশে যুগোপযুগী শিক্ষা ব্যবস্থা করতে হবে।  তিনি স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠিানে শিক্ষার মান উন্নয়নের উপর নজর দিতে হবে। যে প্রতিষ্ঠান মানহীন অবস্থায় রয়েছে তাদেরকে মান উন্নয়ন করার জন্য প্রয়োজনে প্রতিষ্ঠান পরিদর্শণ করে মান উন্নয়ন করার জন্য তিনি আহবান জানান। 

৫০ বছর পূর্তী সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে খন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন ও সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মো. নূর রহমানের সভাপতিত্বি প্রধান অতিথি বক্তব্য রাখেন ড. মো. আব্দুর রাজ্জাক এমপি । মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মো. আব্দুল আলীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,সহকারী পুলিশ সুপার শরফুদ্দীন আহম্মেদ, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, সাবেক অধ্যক্ষ মো. মনসুর আলী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, ৫০ বছর পূর্তী সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. লোকমান হোসেন প্রমুখ ।  স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. বজলুর রশীদ খান । 

সকালের হিম হিম বাতাস আর কুয়াশা উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান অধ্যয়রত শিক্ষার্থীরা আসতে শুরু করে তাদের প্রাণের বিদ্যাপিঠের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। ধীরে ধীরে সমবেত সতীর্থদের উপস্থিতিতে বিদ্যালয় কানায় কানায় ভরে উঠে। উচ্ছ¡াসে মেতে উঠে তাদের প্রাণের মেলায়। পুরোনো স্মৃতিতে ফিরে যায় কৈশোর বনে। সূবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গন ও সড়ক পথকে সাজানো হয়েছে বর্ণীল সাজে। মধ্যাহ্ন ভোজের পর একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে শিক্ষকদের সম্মননা ও অতিথিদের ক্রেষ্ট প্রদান করে এসোসিয়েশন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক পর্ব ।


Tag
আরও খবর