গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

কোলা পোস্ট অফিস স্ট্যান্ডে মোটা কড়ই গাছের কারনে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা ‎


মুন্সিগঞ্জের শ্রীনগর-সিরাজদিখান উপজেলার সংযোগস্থল কোলা পোস্ট অফিস স্ট্যান্ড সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিকটবর্তী রাস্তার বাঁকে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে থাকা একটি মোটা কড়ই গাছের কারনে প্রায় প্রতিদিনই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। দূর্ঘটনা স্থল সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, রাস্তাটি মোটা কড়ই গাছটির কারনে সোজা না হয়ে বিপজ্জনক ভাবে মোড় নিয়েছে, এতে করে মুন্সিগঞ্জ-শ্রীনগর ও শ্রীনগর-মুন্সিগঞ্জ সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যানবাহনগুলো বিপরীত দিক হতে একে অপরকে দেখতে না পারার কারনে দূর্ঘটনা ক্রমশই বাড়ছে। তাছাড়া ভারী যানবাহন চলাচলে রাস্তাটি একপাশে হেলে পড়েছে। ফলে যানবাহন সহ পথচারী পারাপারেও তৈরি হচ্ছে আতঙ্ক ও ভোগান্তি।


‎সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কোলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনেও নেই কোন গতি নিরোধক ব্যবস্থা। প্রতিদিন কোলা সহ নিকটবর্তী গ্রাম হতে চিকিৎসা সেবা নিতে আসা শতাধিক রোগী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার  করতে বাধ্য হচ্ছেন। গতি নিরোধক না থাকায় অধিকাংশ যানবাহনের অনিয়ন্ত্রিত গতি লক্ষনীয়। এতে বাঁক নেয়া উক্ত স্থানে যানবাহন দূর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


‎স্থানীয় ব্যাবসায়ী শাহ আলম জানান, "সপ্তাহে অন্তত ৪/৫ টি দূর্ঘটনা ঘটে। ক'দিন আগে বিপরীত মুখী সিএনজি ও অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্য সহ কিছু মহিলা যাত্রী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। অতি দ্রুত প্রশাসনে হস্তক্ষেপে এই গাছটির অপসারণ চাই।"


‎এলাকাবাসী জানান, মোটা কড়ই গাছটির কারনে রাস্তাটি সোজা নির্মিত হতে পারেনি, ফলে একটি বিপজ্জনক বাঁক তৈরি হয়েছে। এই বাঁকে গত কয়েক বছরে অনেক দূর্ঘটনা ঘটেছে, এমনকি যানবাহন মানুষ সহ খালে পতিত হয়েছে। তাছাড়া ভারী যানবাহনের মাত্রাতিরিক্ত চলাচলের কারনে রাস্তাটি খালমুখী ডেবে গিয়েছে। যা পথচারী পারাপার এবং যানচলাচলের জন্য অনিরাপদ।


‎এমতাবস্থায় এলাকাবাসী দূর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মোটা কড়ই গাছটির দ্রুত অপসারণ এবং কোলা পোস্ট অফিস স্ট্যান্ডের উপযুক্ত স্থানে গতি নিরোধক স্থাপনের দাবী জানিয়েছেন। আর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ডিসি মুন্সিগঞ্জ মহোদয়, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী জনগণ।

আরও খবর