শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোমানা মাহমুদের দৃপ্ত নেতৃত্বে নতুন প্রেরণা সিরাজগঞ্জে

ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোমানা মাহমুদের দৃপ্ত নেতৃত্বে নতুন প্রেরণা সিরাজগঞ্জে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ওলামা দল এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী রাজনীতির আলোকবর্তিকা, তৃণমূলের প্রিয় মুখ ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক জননেত্রী বেগম রোমানা মাহমুদ।

বক্তব্যে বেগম রোমানা মাহমুদ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আমাদের বিশ্বাস, নৈতিকতা ও জাতীয়তাবাদের প্রতীক। এই সংগঠনের মাধ্যমে আমরা মানুষের অধিকার, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামকে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন,

“জাতীয়তাবাদী চেতনা হচ্ছে এ দেশের আত্মা। আমরা শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথনির্দেশনা অনুসরণ করে মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বেগম রোমানা মাহমুদ তাঁর রাজনৈতিক জীবনে নারীর নেতৃত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি সিরাজগঞ্জে শিক্ষা, নারী উদ্যোক্তা উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও মানবকল্যাণমূলক নানা প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানবিক নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে তিনি শুধুমাত্র সিরাজগঞ্জ নয়, সারাদেশে বিএনপির এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা সাইদুর রহমান বাচ্চু ভাই।

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন আমাদের রাজনৈতিক চেতনার ভিত্তি। আজ বেগম রোমানা মাহমুদের নেতৃত্বে সিরাজগঞ্জ বিএনপি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী।”

অনুষ্ঠানে জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নেওয়ার শপথ গ্রহণ করেন।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনীতে জেলা বিএনপি সভাপতি বেগম রোমানা মাহমুদ ঘোষণা দেন,

“বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জাতীয়তাবাদ, ইসলাম ও গণতন্ত্র রক্ষার মিশনে সর্বদা দৃঢ় থাকবে। শহীদ জিয়ার আদর্শের পথে আমরা ঐক্যবদ্ধ — আর এই ঐক্যই আমাদের জয়ের মূল ভিত্তি।”

আরও খবর