‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে পথশিশুদের মাঝে বই ও খাবার বিতরণ...

মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে পথশিশুদের মাঝে বই ও খাবার বিতরণ...

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও জননেতা মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই ও খাবার বিতরণ করা হয়েছে।

‎সোমবার (৬ অক্টোবর) ২০২৫ ইং দুপুরে সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ আয়োজন করা হয়। এছাড়াও একই সময়ে পাবনা ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে পথশিশুদের হাতে বই ও খাবার তুলে দেওয়া হয়।

‎এ সময় মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সদস্য সচিব মোঃ শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎বিতরণ শেষে মির্জা মোস্তফা জামান বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতিরই একটি অংশ মানবিক দায়িত্ব। এই সামাজিক ও মানবিক কার্যক্রম আমাদের পক্ষ থেকে অব্যাহত বা চলমান থাকবে ইনশাআল্লাহ।

‎তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। আজকের এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষা, পুষ্টি ও সঠিক বিকাশে আমরা সবসময় পাশে থাকতে চাই।

‎আয়োজন শেষে পথশিশুরা বই ও খাবার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে।
‎উপস্থিত নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

আরও খবর