‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

সিরাজগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নিয়ে সিভিল সার্জনের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নিয়ে সিভিল সার্জনের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ জেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ। শিশু ও বয়স্ক উভয়েই এ রোগে আক্রান্ত হতে পারে। এর প্রধান কারণ দূষিত পানি,অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা।বক্তারা আরও উল্লেখ করেন,এ রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া,নিরাপদ খাবার গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অপরিহার্য। এর পাশাপাশি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করলে এ রোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।ইউনিসেফের সহযোগিতায় শিগগিরই জেলার বিভিন্ন স্থানে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা বাড়ানো হবে।

এসময় সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন বলেন, “টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন একটি বড় সাফল্য। তবে এর পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলা,বিশুদ্ধ পানি পান করা এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। সচেতনতার মাধ্যমেই আমরা এই রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারব।”

এসময় উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন রিয়াজুল ইসলাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন অর রশিদ খান হাসান,মেডিক্যাল অফিসার ডা: সাইদ আল দ্বীন এম ও ডা: রেজাউর রহমান মিন্টু (Who)।  

উল্লেখ্য :সভায় অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, ভ্যাকসিনেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে জেলার মানুষের মধ্যে এ রোগের সংক্রমণ অনেকাংশে কমে যাবে।  মোট স্থায়ী ১৫ টি টিকাদান কেন্দ্র :১৫ টি। মোট অস্থায়ী টিকাদান কেন্দ্র : ২১১২ টি। মোট স্কুল : ৩৪২৯ (প্রাইমারী স্কুল -১৬৭১,হাই স্কুল এবং মাদ্রাসা ৮০৫, অন্যান্য-৯৫৩)।

আরও খবর